সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন পরিচালনায় সেবামূলক প্রতিষ্ঠানের অবদান অস্বীকারের দাবি অযৌক্তিক
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৮:২৯ পিএম   (ভিজিট : ১২১)
X

সেবামূলক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় নির্বাচনে দায়িত্ব না দেওয়ার বিএনপির দাবিকে ‘অযৌক্তিক ও অমূলক’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

রোববার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘গত ২৩ অক্টোবর বিএনপি নির্বাচন কমিশনের প্রতি ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনি দায়িত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অযৌক্তিক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এর পেছনে কোনো যৌক্তিক কারণ নেই।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রতিষ্ঠানগুলো অরাজনৈতিক ও সেবামূলক হিসেবে দীর্ঘদিন ধরে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। ধর্ম-বর্ণ-নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ এসব প্রতিষ্ঠান থেকে সেবা নিয়ে সন্তুষ্ট। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন, তাদের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি এভাবে সেবামূলক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিত্তিহীন দাবি উত্থাপন করতে থাকে, তবে নির্বাচন অনুষ্ঠান নিয়েই অনিশ্চয়তা ও বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হবে। নির্বাচন কমিশন যদি এ ধরনের ঠুনকো ও বিভ্রান্তিকর দাবি গ্রহণ করে, ভবিষ্যতে আরও অনর্থক দাবি উঠবে, যা নির্বাচনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।’

বিএনপির এই দাবিকে ‘বিভ্রান্তিকর, অমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে সেগুলো আমলে না নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝