সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোনা পাচারে কেবিন ক্রু বরখাস্ত, প্রমাণ মিলেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:০২ পিএম   (ভিজিট : ১৩৩)
X

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কেবিন ক্রু রুদাবা সুলতানাকে পদাবনতি দেওয়া হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক অফিস আদেশে এই পদাবনতি দেওয়া হয়। অফিস আদেশে বলা হয়, গত ১৭ আগস্ট সোনা চোরাচালানে জড়িত থাকায় কেবিন ক্রু রুদাবা সুলতানা বিরুদ্ধে বিমানের বিধি অনুযায়ী বিভাগীয় মামলা হয়। 

এরপর তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করেন। এ তদন্তে রুদাবা সুলতানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন তিনি। ফলে বিমান করপোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৭৯ এর ৫৬(১) এর (ডি) এর ক্ষমতাবলে রুদাবা সুলতানাকে পদাবনতি দেওয়া হয়।

এর আগে, গত ১২ আগস্ট ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুদাবা সুলতানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বুধবারের অফিস আদেশে তার আগের ‘বরখাস্ত আদেশ’ প্রত্যাহার করা হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝