রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতে ‘অবৈধ বাংলাদেশি অভিবাসী’ মোদির সমালোচনা বাড়ছে
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৮ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৫ ৫:৪২ পিএম  (ভিজিট : ১৪২)
X

ভারতের বিহারে তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের’ উপস্থিতি নিয়ে ক্ষমতাসীনদের রাজনীতি দেশটিতে বেশ শোরগোল সৃষ্টি করেছে। বিজেপির শীর্ষ নেতারা, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইদানিং বাঙালিদের লক্ষ্য করে ‘অনুপ্রবেশকারী’ শব্দ প্রয়োগ করছে। এই ইস্যুটি এখন বিজেপি ও বিরোধী দলগুলোর মধ্যে বাগযুদ্ধে রূপ নিয়েছে।

গত সপ্তাহেও বিহারে এক নির্বাচনী সমাবেশে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই ইস্যুতে বিরোধীদের লক্ষ্য করে রাজ্যে ‘অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতা’ করার অভিযোগ এনেছেন। তবে মোদির মন্তব্যের কড়া জবাব দিয়েছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ওয়াইসি বলেন, ‘মোদিজি বলছেন, বিহারে বাংলাদেশি আছে। মোদিজি... বিহারে কোনো বাংলাদেশি নেই। কিন্তু আপনার বাংলাদেশ থেকে একজন বোন দিল্লিতে বসে আছে। তাকে বাংলাদেশে পাঠান। তাকে সীমাঞ্চলে নিয়ে আসুন, আমরা তাকে বাংলাদেশে ফেলে দেব।’

এনডিটিভি বলছে, তার এই মন্তব্য শেখ হাসিনার প্রতি এক ‘গোপন কটাক্ষ’, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দিল্লিতে বসবাস করছেন। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর ৫ আগস্ট তিনি ঢাকা থেকে পালিয়ে যান।

মোদি স্বাধীনতা দিবসের ভাষণে এবং বিহারের নির্বাচনী প্রচারণায় ‘অনুপ্রবেশকারী’ শব্দটি উচ্চারণ করেছিলেন। ১৫ সেপ্টেম্বর বিহারের পূর্ণিয়ায় এক সমাবেশে তিনি মন্তব্য করেন, ‘অনুপ্রবেশ’ দেশে ‘জনসংখ্যাগত সংকট’ তৈরি করেছে। বিজেপি নেতৃত্বাধীন জোট অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দেবে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝