সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আজ সিন্ডিকেট সভা
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে পোষ্যকোটা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৩ এএম  আপডেট: ২১.০৯.২০২৫ ১১:৩৩ এএম  (ভিজিট : ৮৩)
X

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। 

এ বিষয়ে রোববার (২১ সেপ্টেম্বর) জরুরী সিন্ডিকেট সভা আহবান করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে রবিবার ২১ সেপ্টেম্বর জরুরী সিন্ডিকেট সভা আহবান করা হয়েছে।

এর আগে শনিবার বিকেলে শিক্ষার্থীদের সাথে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন ও প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানসহ কয়েকজন শিক্ষকের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এর বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন।

এর পরই পোষ্যকোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হল থেকে বেরিয়ে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন।




আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝