সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নেপালের সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, দগ্ধ হয়ে স্ত্রীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৭ পিএম   (ভিজিট : ১৭০)
X

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর বিক্ষোভকারীদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায় অবস্থিত ওই বাড়িতে বিক্ষোভকারীরা তাকে ভেতরে আটকে রেখে আগুন ধরিয়ে দেয়। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।

দ্রুত তাকে কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ঘটনার সময় ওই বাড়িতে অন্য কেউ ছিলেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া ঘটনার বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝