সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইরানে ফাঁসিতে ঝুলিয়ে ৩ ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৮:১৬ পিএম   (ভিজিট : ১৩৮)
X

ইরানে ধর্ষণের দায়ে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) এই সাজা কার্যকর হয়। দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

ইরানের বিচার বিভাগের সংবাদভিত্তিক ওয়েবসাইট মিজান অনলাইনের খবরে স্থানীয় বিচার বিভাগের প্রধান হেইদার আসিয়াবিকে উদ্ধৃত করে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলীয় গোরগান শহরের কারাগারে আজ সকালে ধর্ষণের দায়ে দণ্ডিত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ইরানে হত্যা ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে প্রথম অবস্থানে চীন। এরপরেই ইরান।

ইরানে সাধারণত সকালের দিকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বেশির ভাগ ক্ষেত্রে এই মৃত্যুদণ্ড কারাগারে কার্যকর করা হয়। তবে চলতি মাসের শুরুতে দেশটির উত্তর–পশ্চিমাঞ্চলে জনসমক্ষে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়। এক কন্যাশিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছিলেন। ধর্ষণের ওই ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝