সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইসরায়েলের হামলা চলবে: খামেনি
ডেস্ক নিউজ
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ১০:২৩ এএম  আপডেট: ২৩.০৬.২০২৫ ১০:২৫ এএম  (ভিজিট : ১৪২)
X

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি  ঘোষণা দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত রাখার । কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলির পক্ষ নিয়ে ইরানে বিমান হামলা চালিয়েছে।  আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষ থেকে এটিই তার প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম পাঠানো বার্তা।

এক্স-এ প্রকাশিত বিবৃতিতে খামেনি বলেন, ‘জায়োনিস্ট শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে; তাদের শাস্তি পেতেই হবে এবং সেটি চলছে, এখনই চলছে। আল্লাহু আকবার’

খামেনির বার্তার সঙ্গে একটি ছবিও প্রকাশ করা হয়েছে, যেখানে দাউ দাউ আগুনে জ্বলতে থাকা খুলি ও এর ওপর ডেভিডের তারকা চিহ্ন এবং পেছনে জ্বলন্ত ভবনের দৃশ্য দেখা যায়।

তবে এ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হামলার কোনো ইঙ্গিত দেননি তিনি।  এর আগে শনিবার দিবাগত রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝