সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে মুখোমুখি শিক্ষার্থীদের দুই পক্ষ, হাতাহাতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৫:১০ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৫ ৬:১৪ পিএম  (ভিজিট : ১১৯)
X

এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবিতে লং মার্চ কর্মসূচিতে জড়ো হয়েছে একদল পরীক্ষার্থী। একই জায়গায় আরেকদল পরীক্ষার্থী যথাসময়ে পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থান নেন। পরবর্তীতে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরের দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এ ঘটনা ঘটে।জানা যায়, পূর্ব ঘোষিত পরীক্ষা পেছানোর দাবিতে সায়েন্সল্যাব থেকে ঢাকা শিক্ষা বোর্ডের অভিমুখে ডাকা লং মার্চে অংশ নিতে জড়ো হন কিছু শিক্ষার্থী। তাদের সরিয়ে দেয় পরীক্ষা নেওয়ার পক্ষের শিক্ষার্থীরা।

পরীক্ষা পেছানোর দাবি জানানো শিক্ষার্থীদের দাবি, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ‘অমানবিক’। এজন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।

অন্যদিকে, পরীক্ষা যথাসময়ে নেওয়ার পক্ষে থাকা শিক্ষার্থীরা এ ধরনের দাবিকে অযৌক্তিক বলছেন। অধিকাংশ শিক্ষার্থী ২৬ জুন থেকে পরীক্ষা শুরুর পক্ষে বলেও জানান তারা।

এইচএসসি পরীক্ষার পক্ষে ঢাকা কলেজের শিক্ষার্থী মাহবুব সৈকত বলেন, আমরা যথেষ্ট সময় পেয়েছি। এই সময়ের মধ্যে ঠিকমতো লেখাপড়া করলে ভালো ফলাফল করা সম্ভব। কিন্তু কিছু কলেজের শিক্ষার্থীরা গত ১৬-১৭ মাস পড়েনি, তারা এখন এসে পরীক্ষা পেছানোর দাবি করছে। যা একেবারেই অযৌক্তিক।’

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, আগামী ২৬ জুন থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষায় অংশ নিতে ১১টি শিক্ষা বোর্ডের অধীন ফরম পূরণ করেছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝