রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় মন্নুজান-কামালসহ ৪৩ জনের নামে মামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৪ পিএম   (ভিজিট : ১৭৮)
X

শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন সরকারের সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, সাবেক এমপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনের বিরুদ্ধে খুলনার আড়ংঘাটা থানা বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বেগম মুন্নুজান সুফিয়ান, সাবেক এমপি এসএম কামাল হোসেনসহ ৪৩ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও এই মামলায় আরও ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আড়ংঘাটা থানায় দায়ের করা মামলার বাদী আড়ংঘাটা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নারায়ণ মিশ্র । আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আড়ংঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দীন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৪ আগস্ট আড়ংঘাটা থানা বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৪৩ জনের নামে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ মামলা দায়ের করা হয়েছে। 

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- দিঘলিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, মহানগর যুবলীগের সভাপতি মো. শফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, আওয়ামী লীগ নেতা মো. দাউদ হায়দার, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রাসেল জামান, খানজাহান আলী থানা যুবলীগের আহ্বায়ক ও যোগীপোল ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, সাবেক ১নং ওয়ার্ড কমিশনার মো. শাহাদাৎ হোসেন মিনা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাই ও তার ব্যক্তিগত সহকারী শাহাবুউদ্দিন আহমেদ প্রমুখ। 

আ. দৈ. / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝