রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানবতার সেবায় এক নতুন দিগন্তের সূচনা
আগতাড়াইল মানব কল্যাণ ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ
আব্দুর রউফ, নাগরপুর, টাঙ্গাইল
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৬:৩৬ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৫ ৮:২২ পিএম  (ভিজিট : ৮৩৬)
X

“মানুষের পাশে থাকা, মানুষের সেবায় নিয়োজিত থাকা”—এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আগতাড়াইল মানব কল্যাণ ফাউন্ডেশন। 

গত মঙ্গলবার (১১ জুন) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আগতাড়াইল গ্রামে এক হৃদয়গ্রাহী ও উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে ফাউন্ডেশনের উদ্বোধন ও উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. খোকন সরকার'র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সভাপতি মো. আবুল কালাম। শুরুতেই ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব রফিক উদ্দিন চৌধুরী (শেলী) উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ শিকদার এবং জনাব শহিদুল আলম। ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রবিউল করিমের পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নির্বাহী সদস্য জামিল আকতার কাজল। যিনি এই মহান কাজের একজন  অংশীদার হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করেন বলে তার বক্তব্যে উল্লেখ করেন। 

ফাউন্ডেশনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন নির্বাহী সদস্য জনাব শাহজাহান সিরাজ। তিনি বলেন- "আমরা শুধু উপহার নয়, মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি কাজ করতে চাই। শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র ও বাসস্থান - এই পাঁচটি  খাতে আমরা নিবেদিত থাকবো।"

আশাব্যঞ্জক পরিকল্পনা উপস্থাপন করেন নির্বাহী সদস্য শামসুল হাসান খান। ফাউন্ডেশনের আর্থিক স্বচ্ছতা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ জনাব আশিক নেওয়াজ খাঁন। নির্বাহী সদস্য জনাব সাইফুল ইসলাম বিদ্যুৎ অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

গঠনমূলক পরামর্শ ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন উপদেষ্টা পরিষদ সদস্য- জনাব মশিউর রহমান এবং জনাব আবুল হোসেন তরফ। অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও গ্রামের আপামর জনতা।

ফাউন্ডেশনের শুভ উদ্বোধন উপলক্ষে এলাকার ১৭০ জন দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সহায়তা বিতরণ করা হয়। এর মধ্যে ৫০ জনকে ১০ কেজি করে খাদ্য সামগ্রীর প্যাকেজ, ৬০ জন নারীকে বস্ত্র (শাড়ি), ৪০ জন পুরুষকে লুঙ্গি, ১০ জনকে চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে ঔষধ, ১০ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ সহায়তা, ১ জন দরিদ্র ব্যক্তির দাফন কাজে নগদ সহায়তা প্রদান করা হয়। এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠানের অন্যতম তাৎপর্যপূর্ণ দিক হিসেবে উপস্থিত সকলের মন ছুঁয়ে দেয়।

উল্লেখ্য, আগতাড়াইল মানব কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, মানবিক ও সমাজসেবামূলক সংগঠন। এর মূল লক্ষ্য হলো সমাজের সর্বস্তরের মানুষ বিশেষ করে যারা আর্থিক, শারীরিক বা সামাজিক কারণে পিছিয়ে রয়েছেন তাদের সেবা প্রদান করা।

আ. দৈ. /কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝