রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশে ফিরেছেন ৮৬০৬ জন হাজি, ২৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৬:৫১ পিএম   (ভিজিট : ১৩৭)
X

পবিত্র হজ পালনের পর দুই দিনে ২২টি ফ্লাইটে আট হাজার ৬০৬ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১২ জুন) সকালে হজ পোর্টালের ‘পবিত্র হজ-২০২৫’ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ছিলেন ৮৩৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ছিলেন ৭ হাজার ৭৬৯ জন।

এ বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও দুজন নারী। মক্কায় ১৫ জন, মদিনায় ৭ জন এবং আরাফাতের ময়দানে একজন মারা গেছেন বলে হজ পোর্টাল সূত্রে জানা গেছে।

গত ৫ জুন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয় এবং ফিরতি ফ্লাইট শুরু হয় মঙ্গলবার (১০ জুন)। বুধবার মধ্যরাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে এক হাজার ৪০৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে তিন হাজার ১৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইটে ৪ হাজার ১২ জন হাজি দেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট আগামী ১০ জুলাই শেষ হবে।

উল্লেখ্য, এবারের হজ মৌসুমে মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে গিয়েছিলেন। তিনটি এয়ারলাইন্সের মোট ২২৪টি ফ্লাইটে তারা যাত্রা সম্পন্ন করেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছিলেন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ২৯ এপ্রিল শুরু হয়ে ৩১ মে শেষ হয়েছিল।

বর্তমানে সৌদি আরবের সরকারি হাসপাতালগুলোতে ২৩ জন বাংলাদেশি হজযাত্রী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ১৯৩ জন হজযাত্রী হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেছেন বলে বাংলাদেশ হজ অফিস সূত্র জানিয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝