রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধান উপদেষ্টার অনুরোধে
জাতিসংঘে রোহিঙ্গা কনফারেন্স সেপ্টেম্বরে: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১:০২ পিএম  আপডেট: ১২.০৬.২০২৫ ১:০৯ পিএম  (ভিজিট : ১৭৩)
X

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে রোহিঙ্গা সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে জাতিসংঘ।

বুধবার (১১ জুন) লন্ডনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার অনুরোধে জাতিসংঘ সেপ্টম্বর ৩০ তারিখে একটি বড় কনফারেন্স করছে রোহিঙ্গা বিষয়ক। ওইখানে পৃথিবীর ১৭০টার মতো দেশ যোগ দেবে। আমরা আশা করছি যে সেখানে বৃটেনও যেন একটা বড় রোল প্লে করবে।

তিনি জানান, চিফ এডভাইজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটের দিকে বিশেষ মনোযোগ দিচ্ছেন। এ সংকট সমাধানে তিনি গুরুত্বারোপ করছেন সম্মানজনক ও স্বেচ্ছাপ্রবণ প্রত্যাবাসনের ওপর।

শফিকুল আলম বলেন, চিফ এডভাইজার দায়িত্ব গ্রহণের পর থেকেই অনেক বেশি ফোকাসটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস। যে করেই হোক, এই ক্রাইসিসটা কিভাবে রিজলভ করে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যায়। এবং এটা ডিগনিটির সঙ্গে, ভলান্টারিলি এই কাজটা করতে হবে।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝