রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ
ডেস্ক নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৪:১০ এএম  আপডেট: ১২.০৬.২০২৫ ১:২১ পিএম  (ভিজিট : ১২৭)
X

অবশেষে বাংলাদেশের বহুল আলোচিত দুর্নীতিবাজ ও দেশের সম্পদ বিদেশে পাচারকারী ফ্যাসিস্ট সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সব সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)।  গতকাল বুধবার (১১ জুন) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তদন্তকারী ইউনিট (আই-ইউনিট) এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতরাতে আই-ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে এনসিএ-এর একজন মুখপাত্র জব্দকরণের আদেশ নিশ্চিত করেন। ওই কর্মকর্তা বলেন, ‘চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে এনসিএ সাইফুজ্জামান চৌধুরীর বেশ কয়েকটি সম্পত্তি জব্দকরণের আদেশ পেয়েছে।’ এনসিএ জব্দ করার ফলে এখন সাইফুজ্জামান চৌধুরী এসব সম্পদ বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না।

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতা সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করে বাংলাদেশ। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  

এর আগে শেখ হাসিনার ঘনিষ্ঠ আহমেদ শায়ান এফ রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের প্রায় ৯ কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করে এনসিএ।

বন্দর নগরী চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবারের সন্তান সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।  ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে পালিয়ে যান এই সাবেক ভূমিমন্ত্রী।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝