রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রবীণ সাংবাদিক,ভাষা সৈনিক আব্দুল গফুর আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৯ পিএম   (ভিজিট : ১৩৮)
X

বায়ান্নের মহান ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক, প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের সাবেক ফিচার সম্পাদক অধ্যাপক আবদুল গফুর আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। 

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৩ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। তার ছেলে সাংবাদিক তারেক আল বান্না বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা যায়, ভাষা আন্দোলনের কিংবদন্তি অধ্যাপক আবদুল গফুর ১৯২৯ সালের ১৯ ফেব্রুয়ারি বৃহত্তর ফরিদপুর জেলার রাজবাড়ির দাদপুর গ্রামে জন্মগ্রহণ করেন।  ভাষা আন্দোলনের মুখপত্র সৈনিক পত্রিকার সম্পাদক হিসেবে দাঁয়িত্ব পালন করেছেন তিনি। ম্যাট্রিকুলেশন এবং ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বন্ধ করে দিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলনের ঝাঁপিয়ে পড়েছিলেন।

অত্যন্ত সাদা মনের গুণী মানুষ অধ্যাপক আবদুল গফুর দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। আল্লাহ জান্নাতবাসী করুন। বিশিষ্ট এই ভাষা সৈনিকের মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝