শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
ই-পেপার

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন সভাপতি রানা সম্পাদক জামাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:৪৮ পিএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৮:৫৬ পিএম  (ভিজিট : ১৯)
X

উৎসব ও আনন্দনমুখর পরিবেশে ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জহিরুল হক রানা এবং সম্পাদক পদে জামাল উদ্দিন বারীর নেতৃত্বাধীন প্যানেল।

আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাসুমুর রহমান খলিলী, কমিটির সদস্য মো. খুরশীদ আলম ও কমিটির সদস্য সাখাওয়াত হোসেন বাদশা কাস্টিং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিটির ঘোষিত ফলাফলে সভাপতি পদে জহিরুল হক রানা ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আগের কমিটির সভাপতি সদরুল হাসান পেয়েছেন ৫০ ভোট।

 সহ-সভাপতি আবদুস সেলিম ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার একমাত্র প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৯ ভোট।

এছাড়া সম্পাদক পদে জামাল উদ্দিন বারী ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শহীদুল ইসলাম ৪৯ ভোট পেয়েছেন।  যুগ্ম সম্পাদক পদে  মো. মোস্তফা কামাল ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।

অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক পদে মো. আলী হোসেন ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইদ্রিস মাদ্রাজী পেয়েছেন ৬০ ভোট।

সদস্য পদে ৬ জনকে নির্বাচিত হয়েছেন। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, খন্দকার হাসনাত করিম ১২৮ ভোট, মো. এমরান হোসেন ১০৫ ভোট, লিপিকা সরকার ১০০ ভোট , গোলাম শাহানী ৯৯ ভোট, মুহঃ আরিফ-উদ-দৌলা ৯০ ভোট এবং মাহমুদুল হত জাহাঙ্গীর ভোট পেয়েছেন।

 আ.দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝