ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬
দাবায় চ্যাম্পিয়ন রফিকুল ইসলাম, রানার আপ জিয়া
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্র্যাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে ‘ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬ ইনডোর বেশ জনপ্রিয়। এই ইভেন্টে সংগঠনের সিনিয়র এবং জুনিয়র সদস্যরা অংশ গ্রহণ করেন।
এদিকে ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬ ইনডোর গেমসের দাবা খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন সারাবাংলা.নেট এর সিটি এডিটর রফিকুল ইসলাম আজাদ, রানার আপ হয়েছেন বাংলা ভিশনের জিয়া খান।

আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে ক্র্যাব কার্যালয়ে দাবা খেলার মধ্যদিয়ে ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬ ইনডোর গেমসের উদ্ভোধন করা হয়। ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ দাবার চাল দিয়ে খেলার উদ্ভোধন করেন।
দাবা খেলা উপভোগ করেছেন ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ সহ ক্র্যাব সদস্যরা।
এ বছর দাবা খেলায় ১৫ জন ক্র্যাব সদস্য অংশ গ্রহণ করেন। ২১ অক্টোবর বুধবার দুপুর ১২টায় ক্র্যাব মিলনায়তন ৩য় তলায় আনন্দঘন পরিবেশে দাবা খেলা অনুষ্ঠিত হয়।
ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬ ইনডোর-আউটডোর ইভেন্টের মধ্যে যা থাকছে: ক্যারম (একক-দ্বৈত), অকশন ব্রিজ, কল ব্রিজ, লুডু (ভাবীদের জন্য)। আগামী ২৩ অক্টোবর ভাবীদের লুডু খেলা অনুষ্ঠিত হবে।
আ. দৈ./ একে




















