রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঈদের ছুটি শেষে দলে দলে সপরিবারে ঢাকায় ফিরছেন মানুষ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ১:০০ পিএম  আপডেট: ১১.০৬.২০২৫ ১:০৪ পিএম  (ভিজিট : ১৯৬)
X

কর্মজীবী মানুষ এবার পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে সপরিবারে দলে দলে ঢাকায় ফিরছেন।  আজ বুধবার (১১ জুন) বাস, ট্রেন ও লঞ্চ প্রতিটি গণপরিবহনেই যাত্রী বোঝাই করে রাজধানীতে প্রবেশ করতে দেখা গেছে। 

আজ সরেজমিনে  খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর বিভিন্ন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো। যাত্রীর চাপ বাড়লেও যানবাহনগুলোতে দুর্ভোগ নেই। এ ছাড়া যান চলাচল স্বাভাবিক ছিল। 

আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে এক যাত্রী বগুড়া থেকে নামার পর বলেন, ভাবছিলাম যাওয়ার সময় যেমন ভোগান্তি হয়েছিল, ফেরার সময় হয়তো তার কিছুটা হলেও কম হবে। কিন্তু সব কিছু খুব স্বাভাবিক ছিল।  এমনকি আমাদের বাসটা নির্ধারিত সময়ের আগেই ঢাকায় এসে গেছে। পুরো পথে কোথাও কোনো যানজট চোখে পড়েনি। মাত্র চার ঘণ্টায় ঢাকায় পৌঁছালাম। ভালো লাগছে কারণ কোন যানজট পাইনি।
 
রফিকুল আমিন নামে বেসরকারি এক চাকরিজীবী বলেন, ঈদের আগে গত ৪ জুন বাড়ি গিয়েছিলাম। ঈদ শেষে আজ (বুধবার) ভোরে নাটোর থেকে রওনা দিয়ে সাড়ে চার ঘণ্টায় পৌঁছেছি।  গাবতলী বাসস্ট্যান্ডে এক পরিবহনের চালক জানান, যশোর থেকে সকাল ৬টায় রওনা দিয়ে মাত্র সাড়ে পাঁচ ঘণ্টায় পৌঁছালাম। মহাসড়কের কোথাও কোন যানজট নেই।

অন্যদিকে, যারা ঈদের আগে গ্রামে যেতে পারেননি।  তাদের আজও লঞ্চঘাট এবং রেলস্টেশনে রাজধানী ছাড়তে দেখা গেছে। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝