সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক সম্মেলন
নেপাল যাচ্ছেন সাংবাদিক আজাদ ও আবদুর রহমান
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৩:৩৮ পিএম  আপডেট: ১০.০৬.২০২৫ ৫:২৫ পিএম  (ভিজিট : ৩০৮)
X

আগামী ১৩ ও ১৪ই জুন শুক্রবার ও শনিবার বার নেপালের রাজধানী কাঠমুন্ডে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হবে ।
আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্সে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সার্ক জার্নালিস্ট ফোরাম সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল  মোঃ আব্দুর রহমান ।

সার্ক জার্নালিস্ট ফোরাম'র সেন্ট্রাল কমিটি এবং নেপালের সাংবাদিক সংগঠন ন্যাশনাল ফোরাম ফর নেওয়ার জার্নালিস্ট যৌথভাবে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে আগামী ১৩ ও ১৪ই জুন, ২০২৫-এ আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্সের  আয়োজন করেছে।

ইতিমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি গুরুত্বের সাথে সম্পন্ন করেছেন আয়োজক কমিটি। সম্মেলনে দক্ষিণ এশিয়ার ১০০ জনেরও বেশি সাংবাদিক অংশগ্রহণ করবেন এবং মাতৃভাষা সাংবাদিকতার চ্যালেঞ্জ, সুযোগ এবং সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা করবেন।

উল্লেখ্য, সার্ক জার্নালিস্ট ফোরাম দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে আসছেন।  ইতিমধ্যে গত দুই বছরে দশটি আন্তর্জাতিক কনফারেন্সের  আয়োজন করেছে এই সংগঠন।

সর্বশেষ ভারতের রাজস্থানে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সেখানেও সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদের নেতৃত্বে বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আ.দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝