রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইনকিলাবের সাঈদ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি , জাগো নিউজের জসিম সম্পাদক নির্বাচিত
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:৪৬ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৬ ১১:৫১ পিএম  (ভিজিট : ১১৯)
X

আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে সরাসরি ভোটে ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে।  এই নির্বাচনে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান সভাপতি  ও অনলাইন নিউজ পোটাল জাগো নিউজের সিনিয়র রিপোর্টার  সালাহ উদ্দিন জসিম সাধারণ সম্পাদক পদে  বিজয়ী হয়েছেন। 

আজ শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শরীফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার তোফায়েল হোসেন ও এমএস দোহা, বিদায়ী সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক এম মোশাররফ হোসাইন প্রমুখ।

সংগঠনটির সহ-সভাপতি পদে সালাম ফারুক ও মোসাম্মৎ নাসরীন সুলতানা, যুগ্ম-সম্পাদক পদে মনির আহমাদ জারিফ ও ফারজানা আফরিন, অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশ, সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহনেওয়াজ বাবলু ও দপ্তর সম্পাদক পদে মো. আশিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব ও ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির সমাজকল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান বাবু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এ এফ এম রাসেল পাটোয়ারী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে কাজী দ্বীন মোহাম্মদ বেলাল, আন্তর্জাতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইয়াসিন রানা, ইভেন্ট ও আপ্যায়ন সম্পাদক পদে মাহমুদুল হাসান বিপ্লব শিকদার নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দিদারুল আলম দিদার, মোহাম্মদ আব্দুল ওদুদ, মো. আবু তাহের, কমল চৌধুরী ও শারমিন সুলতানা রিমা নির্বাচিত হয়েছেন।

আ. দ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝