রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : ৪১)
X

ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে জুলফিকার মাহমুদ নিয়াজকে পুনরায় সভাপতি এবং কামাল গোলদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।গতকাল শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টায় প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। 

শুরুতে আংশিক কমিটি ঘোষণা করা হলেও নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুই কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে। 

প্রেসক্লাবের সাবেক তিন সভাপতি অধ্যক্ষ ডিএম ফারুক, অধ্যাপক মিজানুর রহমান ও হাবিবুর রহমান সেলিম নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। 

এর আগে সন্ধ্যা ৭টা থেকেই প্রেসক্লাব মিলনায়তনে অর্ধশতাধিক প্রবীণ ও নবীন সদস্যের উপস্থিতিতে এক মিলনমেলার সৃষ্টি হয়। সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে দ্বিবার্ষিক সাধারণ সভা শেষ হওয়ার পর নতুন কমিটি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। 

সাধারণ সভায় উপস্থিত ছিলেন- মাওলানা আবদুল জলিল, শহিদুল ইসলাম দুলাল, অধ্যক্ষ কামরুজ্জামান, আলহাজ কামাল মিয়াজী, রেদওয়ানুল হক, মাওলানা রুহুল আমিন, হারুন অর রশিদ, রুহুল আমিন বাবুল, সোহরাব হোসেন লিটন ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আ. দৈ./কাশেম/জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝