রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেল যাত্রীদের মাস্ক ব্যবহার করার অনুরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৮:০৫ পিএম  আপডেট: ০৯.০৬.২০২৫ ৮:১৩ পিএম  (ভিজিট : ১৮২)
X

বাংলাদেশ রেলওয়ের পর এবার মেট্রোরেল কর্তৃপক্ষও  করোনা সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মাস্ক ব্যবহার করার অনুরোধ করেছে । 

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সোমবার (৯ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ এড়াতে মেট্রোরেলে ভ্রমণকারী যাত্রীসাধারণকে মাস্ক পরিধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলগুলোর স্ক্রলে এই বার্তাটি প্রচার করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।


ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) ও উপসচিব মো. জাহিদুল ইসলাম সই করা ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে, গতকাল ঈদুল আজহার ছুটির পর রাজধানীমুখী যাত্রীদের জন্য রেলপথ মন্ত্রণালয়ও মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছিল।


রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থদের এসব জায়গা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই রেলপথ মন্ত্রণালয় যাত্রীদের ফিরতি যাত্রায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার অনুরোধ করছে।


আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝