রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঈদের দ্বিতীয় দিনে কারাগারে বাসার রান্না করা খাবার পাচ্ছে বন্দিরা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ জুন, ২০২৫, ৫:২৯ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৫ ৫:৩১ পিএম  (ভিজিট : ১০০)
X

দেশের বিভিন্ন কারাগারে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে।পূর্বঘোষিত নিয়ম মেনে পরিবারের রান্না করা খাবার খেতে পারছেন কারাবন্দিরা।  রাজধানীর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য স্বজনরা বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে আসছেন। সে খাবার তল্লাশি শেষে পৌঁছে দেওয়া হচ্ছে বন্দিদের কাছে।

আজ রোববার (৮ জুন) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।  বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের বন্দিদের জন্য তাদের স্বজনরা বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে এলে সেগুলো যথাযথভাবে তল্লাশি করে বন্দিদের দেওয়া হচ্ছে।

এ কাজকে তরান্বিত এবং সহজ করতে কর্তব্যরত কারারক্ষীর পাশাপাশি, আশেপাশের স্কুল ও কলেজের ছেলে-মেয়েদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে।  এর আগে শনিবার (৭ জুন) ঈদের দিন কারাবন্দিদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের মৌসুমি ফল ও রুহ আফজার শরবত দিয়ে আপ্যায়ন করা হয়। 

কারা কর্তৃপক্ষ জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আগত দর্শনার্থীদের মৌসুমি ফল লিচু, শরবতে রুহ আফজা দিয়ে স্বাগত জানানো হয়েছে। এছাড়া শিশুদের জন্য দেওয়া হয়েছে ললিপপ, ক্যান্ডি ও চিপস।


আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝