রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কৃষকের মুখে হাসি.....
ফরিদপুরে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫৫ পিএম   (ভিজিট : ১৮৮)
X

ফরিদপুরের সালথায় তপ্ত বাতাসে দোল খাচ্ছে কাঁচা-পাকা আমন ধানের শীষ। সোনালী রংয়ের ধানের উপর রোদ পড়ে চিকচিক করছে। ফসলের ক্ষেতে এই দৃশ্যে কৃষকের মুখচ্ছবিতে আনন্দ ফুটে উঠেছে। মাঠজুড়ে সোনালী ফসলের মনোরম দৃশ্য এখন গোটা উপজেলা জুড়ে। 

সরেজমিনে গেলে, উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, কাঁচা-পাকা ধানের শীষ বাতাসে দোল খাচ্ছে। যতদূর চোখ মেলে দেখা যায় শুধু ধানের ক্ষেত। ছড়ায় ছড়ায় দুলছে সোনারাঙা পাকা ধান। নতুন ধানের মিষ্টি ঘ্রাণে এখন মো মো করছে মাঠের পর মাঠ । এবার রোদ ও বৃষ্টি ঠিক মতো হওয়ায় ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা। কৃষাণ-কৃষাণীদের মনে বইছে আনন্দের বন্যা। ঘরে আসতে শুরু করেছে তাদের সোনালী  ধান। 

ধান চাষি করিম হোসেন, জয়নাল আহমেদ,  পলাশ ফকির ও মুঞ্জুর জানান, এ অঞ্চলে বছরে তিনটি ফসল সমান তালে চাষাবাদ হয় থাকে। এখন চলছে আমন ধানের মৌসুম। অন্যান্য বারের তুলনায় এবার ধানের গঠন অনেক ভালো আছে। বর্তমানে কিছু বোপনকৃত ধান কাটা শুরু হয়েছে। কয়েকদিন পর থেকে রোপনকৃত ধান কাটা পুরোদমে শুরু হবে। আশা করা হচ্ছে এবার বিঘাপ্রতি ৪০/৫০ মণ ধান ফলন হবে। জমিতে ধানের শীষ দেখে আমাদের কাছে অনেক আনন্দ লাগছে। 

ফরিদপুরের সালথা  উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সদীপ বিশ্বাস জানান, এ বছর সালথা উপজেলায় ১২ হাজার ৩শ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। আমরা কৃষকদের সবধরনের পরামর্শ দিয়ে আসছি। মাঠে ধানের শীষ অনেক বড় হযেছে। আশা করছি ফলন অনেক ভালো হবে। উপজেলায় মোট ৫৫ হাজার মেঃটন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে ।

আ. দৈ. /কাশেম/রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝