রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঈদযাত্রায় সেনা নজরদারিতে গাবতলীসহ বাস টার্মিনালের চিত্র পাল্টে গেছে
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৩:৩৫ পিএম  আপডেট: ০৬.০৬.২০২৫ ৩:৫২ পিএম  (ভিজিট : ১৩৯)
X

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী থেকে হাজার হাজার লোক গ্রামের বাড়িতে ছুটছেন।  কারণ আগামীকাল শনিবার (৭ জুন) সরাদেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আযহা।  ঈদ যাত্রায় বাসটার্মিনালগুলো নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন সেনা সদস্যরাও।  ফলে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। পাল্টে গেছে কোরবানির পশুর হাটের চিত্রও।

আজ শুক্রবার (৬ জুন) সকাল থেকে গাবতলীতে ব্যাপক যানজট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনীর সদস্যরা। রাস্তার দুই পাশ থেকে অবৈধভাবে পারাপার বন্ধ করে দেওয়া। যত্রতত্র দাঁড়াতে দিচ্ছে না কোনো গাড়ি। গরুর ট্রাক নিয়ে যে যার মতো করে চলার সুযোগ থাকছে না।  এসব কারণে গাবতলী বাস টার্মিনাল থেকে শুরু করে পশুরহাট পার হয়ে গাবতলী ব্রিজ পর্যন্ত কোনো যানজট নেই।

শাহ ফতেহ আলী কাউন্টার ম্যানেজার কাজী বাবুল গণমাধ্যমকে বলেন, গতকাল থেকে যেভাবে তীব্র যানজট ছিল এই এলাকায়। একটা গাড়ি গাবতলী পার হতে দু-তিন ঘণ্টা লাগতো। আজকে সকালে একই চিত্র ছিল। কিন্তু কিছুক্ষণ আগে সেনাবাহিনী মোতায়েন করার কারণে পুরো এলাকা এখন যানজটমুক্ত।

রংপুরগামী যাত্রী সোলেমান বলেন, আমরা তো এরকমই পরিবেশ চাই। আসলেই এখন খুব ভালো পরিবেশ আছে। যানজট নেই, রোদের তাপ নেই, মানুষের অতটা চাপ নেই। ভালো লাগছে, আশা করি স্বস্তির যাত্রা হবে।  ন্যদিকে, জমে উঠছে গাবতলীর পশুর হাট। সেখানেই টহলে রয়েছেন সেনা সদস্যরাও। সাবির্ক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো যাতে ব্যাঘাত না ঘটে সে ব্যাপারে সতর্ক রয়েছেন তারা।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝