রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশে ফিরেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০২ এএম   (ভিজিট : ৪৮৬)
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান/ছবি সংগৃহীত
X

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান/ছবি সংগৃহীত

শেখ হাসিনা সরকারের আমলে কারাবরণ ও অত্যাচার-নির্যাতনের শিকার হওয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান দেশে ফিরেছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় একটি ফ্লাইটে তিনি তুরস্ক থেকে দেশে ফেরেন।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিক মাহমুদুর রহমানকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা এ সংবর্ধনার আয়োজন করে।

এর আগে, বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক নেতা এম আবদুল্লাহ লিখেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে কারাদণ্ডপ্রাপ্ত ও অত্যাচার-নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান দেশে ফিরছেন। শুক্রবার সকাল ৯টায় একটি ফ্লাইটে তিনি তুরস্ক থেকে দেশে ফিরবেন।

তিনি বলেন, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের শারীরিক অবস্থা খুব খারাপ। তিনি কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জরুরিভাবে শুক্রবার সকাল ৯টায় দেশে ফিরে আসার প্রস্তুতি নিয়েছেন তিনি।

দেশে এসে মাহমুদুর রহমান সাংবাদিকদের সামনে তার বক্তব্যে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, শহীদদের আমরা কখনো ভুলে যেতে পারি না। এই শহীদের আমরা কখনো ভুলবো না। এ সময় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

শেখ হাসিনার আমলে গত দশকে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারাদেশে ১২৪টি মামলা করা হয়েছিল। ২০১০ সালের জুনে প্রথম দফায় আমার দেশ পত্রিকা বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। দ্বিতীয় দফায় ২০১৩ সালের ১১ এপ্রিল আবারও দ্বিতীয় দফায় আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানকে ধরে নিয়ে যায় পুলিশ।

এরপর দিনের পর দিন রিমান্ডে নিয়ে চালানো হয় নির্যাতন। পরবর্তীতে সাজানো এক মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে ৭ বছর কারাদণ্ড দেয়া হয়। এরপরই তাকে দেশ ছাড়তে বাধ্য করে তৎকালীন সরকার।
 

আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝