রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ত্রসহ মদ্যপ বিএসএফ সদস্যকে ধরে ফেলল জনতা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৫:৩৫ পিএম   (ভিজিট : ২১৪)
X

সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তে মদ্যপ অবস্থায় অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (৪ জুন) সকাল ৭টার দিকে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তের ১৯ নম্বর পিলারের সাব-পিলার পাঁচের সামনে সাতরশিয়া এলাকায় ঘটনাটি ঘটে।

আটক বিএসএফ সদস্যের নাম শ্রী গণেশ মুর্তি (৪৩)। তিনি ভারতের ৭১ বিএসএফ ব্যাটালিয়নের নুরপুর ক্যাম্পে কর্মরত। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির আহমেদ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, সকালে গ্রামের কয়েকজন মাঠে গরু-ছাগল চরানোর সময় ভারতের সীমান্ত ঘেঁষা এলাকায় চলে যায়। তখন নুরপুর বিএসএফ ক্যাম্প থেকে গণেশ মুর্তি গরু-ছাগল তাড়াতে গিয়ে মদ্যপ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েন। স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক বিএসএফ সদস্য মদ্যপ অবস্থায় ছিলেন। তাকে আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। তার কাছে একটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেছে, যা বর্তমানে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতের নুরপুর বিএসএফ ক্যাম্পের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তবে সীমান্ত পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝