রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৮:০২ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৫ ৮:০৮ পিএম  (ভিজিট : ১৮৭)
X

২৬ বছরের গৌরবময় পথ পরিক্রমা শেষে ২৭ বছরে পদার্পণ করল শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.। 
এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৩ জুন ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল আজিজ। 

ব্যাংকের সম্মানিত পরিচালক মোহাম্মদ মনজুর আলম, ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, ফেরদৌস আলী খান ও জাহিদুল আলম স্বশরীরে ও অনলাইনে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমানসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানবৃন্দ এবং সকল শাখাপ্রধানসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করতে সকল উপস্থিত পরিচালকবৃন্দকে সাথে নিয়ে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ কেক কাটেন। নিজ বক্তব্যে তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক পরিবারের সকলের প্রতি যথাযথভাবে শরিআহ্ অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার আহবান জানান এবং ব্যাংকের সমৃদ্ধি ও সেবার উন্নয়নে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন।

র/আ



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝