বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
পাঁচটি ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ পিএম   (ভিজিট : ৭)
X

দেশে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এখন এসব ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়া হবে। পরবর্তী প্রক্রিয়া শেষ করে ব্যাংকগুলো কার্যক্রম শুরু করতে পারবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিক অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো—ডিজিটাল ব্যাংকিং অব ভুটান, বিকাশ ডিজিটাল ব্যাংক, নোভা ডিজিটাল ব্যাংক, বুস্ট ডিজিটাল ব্যাংক ও কড়ি ডিজিটাল ব্যাংক। এসব ব্যাংকের উদ্যোক্তাদের মধ্যে রয়েছে ভুটানের ডিকে ব্যাংক, বিকাশের শেয়ারধারী, ভিওন ও স্কয়ার গ্রুপ এবং আজিয়াটা লিমিটেড।

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য এর আগে বাংলাদেশ ব্যাংক ১৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন নেয়। আবেদনকারীদের মধ্যে শিল্পগোষ্ঠী, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, মোবাইল অপারেটর ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ছিল।

আবেদন যাচাইয়ের সময় উদ্যোক্তাদের ব্যাংকিং সক্ষমতা, অভিজ্ঞতা, মূলধন, প্রযুক্তিগত অবকাঠামো, সাইবার নিরাপত্তা ও নিয়ন্ত্রক শর্ত পূরণের বিষয় বিবেচনা করা হয়। প্রাথমিকভাবে আটটি প্রতিষ্ঠানকে যোগ্য বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত পাঁচটিকে প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পর্ষদ।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝