সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নারীদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধিতে প্রাইম ব্যাংক ও ডিএক্সএনই-এর অংশীদারিত্ব
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৬:২৯ পিএম   (ভিজিট : ১৪১)
X

নারীর ক্ষমতায়নে ডিএক্স নিউ এনার্জি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (উীঘব) সঙ্গে একটি অংশীদারিত্ব করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। 

চুক্তির আওতায়, প্রাইম ব্যাংকের ‘নীরা’ সেগমেন্টের গ্রাহকদের ডিএক্সএনই-এর দেশব্যাপী প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ প্রদান দেওয়া হবে। এই অংশীদারিত্ব নারীদের চলাচলে স্বাধীনতা ও আত্মনির্ভরতা অর্জনে সহায়তা করবে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

নিজের গন্তব্যে পৌঁছাতে নারীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে প্রাইম ব্যাংক একটি স্বাধীন ও সুযোগ নির্ভর সমাজ গড়তে চায়। এই উদ্যোগের অংশ হিসেবে ‘নীরা’ গ্রাহকরা সহজ শর্তে প্রাইম ব্যাংক থেকে পার্সোনাল লোনের নেওয়ার সুযোগও পাবেন, যা ব্যবহার করে তারা ব্যক্তিগত ও আর্থিক প্রয়োজন পূরণ করতে পারবেন। 

প্রাইম ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নজীম এ. চৌধুরী এবং ডিএক্স গ্রুপের ফাউন্ডার ও সিইও দেওয়ান কানন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সল; হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন এবং ডিএক্সএনই-এর গ্রুপ সিবিও ও সিএমও তারেক ইসলাম শুভ, হেড অব বিজনেস মো. হারুন-অর-রশিদসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই অংশীদারিত্ব কার্যকর এবং উদ্দেশ্যনির্ভর উদ্যোগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন।

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝