রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিকাশ অ্যাপ রেফারেল ক্যাম্পেইনে ‘রয়্যাল এনফিল্ড’ জিতলেন সিলেটের নিয়াজ
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৬:২৮ পিএম   (ভিজিট : ১৫৫)
X

বিকাশ অ্যাপ রেফারেল ক্যাম্পেইনে সর্বোচ্চ সংখ্যক মানুষকে অ্যাপ রেফার করে ‘রয়্যাল এনফিল্ড’ মোটরবাইক জিতলেন সিলেটের নিয়াজ আহমেদ। বাইক ছাড়াও আরো বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার জিতেছেন পরবর্তী সর্বোচ্চ সফল রেফারকারীরা। 

এছাড়াও ক্যাম্পেইন চলাকালীন প্রতিটি সফল রেফারেলের জন্য প্রত্যেক রেফারার পেয়েছেন ৫০ টাকা বোনাস। সম্প্রতি তেঁজগাও-এ অবস্থিত রয়্যাল এনফিল্ড এর শো-রুমে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, গত বছরের ১৫ নভেম্বর, ২০২৪ থেকে ২৯ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে সর্বোচ্চ সফল রেফারকারি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। 

ক্যাম্পেইনে বিকাশ গ্রাহকেরা বিকাশ অ্যাপ থেকে একটি ইউনিক রেফারেল লিংক ব্যবহার করে যেকোনো নন-বিকাশ অ্যাপ ব্যবহারকারীকে রেফার করেছেন। প্রতিটি সফল রেফারেলের জন্য ছিলো বোনাস এবং সর্বোচ্চ সফল রেফারকারী জিতেছেন রয়্যাল এনফিল্ড। 

বিকাশ অ্যাপে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন সেবা। অ্যাপে এসব সেবা ব্যবহারে অন্যকে উৎসাহিত করতেই গ্রাহকদের জন্য রেফারেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। রয়্যাল এনফিল্ড বিজয়ী নিয়াজ বলেন, “মাঝে মাঝেই বিকাশ এর বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্যাম্পেইনে অংশগ্রহণ করা হয়। এবারের ক্যাম্পেইনে অংশ নেয়ার উদ্দেশ্য ছিলো আমার পরিচিতজনদের অ্যাপ ব্যবহারে উৎসাহিত করা যাতে ডিজিটাল লেনদেনে তাদের আরো স্বাচ্ছন্দ্য ও অভ্যস্ততা বাড়ে। আর, বাড়তি প্রাপ্তি হিসেবে পেয়ে গেলাম রয়্যাল এনফিল্ড বাইক। ভালো লাগছে, বিকাশকে ধন্যবাদ”। 

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝