রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গণস্বাস্থ্য কেন্দ্রের রোগীদের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক অনুদান প্রদান
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১৩৯)
X

সমাজের সুবিধা বঞ্চিত গরীব ও অসহায় মানুষদের স্বল্পমূল্যে উন্নতমানের চিকিৎসা সেবা প্রদানের জন্য গণস্বাস্থ্য কেন্দ্র-কে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিএসআর তহবিল থেকে ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 

আজ সোমবার (২জুন) শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ডা. মুহিব উল্লাহ খোন্দকার-এর নিকট উক্ত অনুদানের চেক প্রদান করেন। 

উক্ত চেক প্রদানকালে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো: আবুল বাশার, ব্যাংকের সিএফও মো: জাফর ছাদেক, এফসিএ, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো: আমজাদ হোসেন, ব্যাংকের এফএভিপি মো: সানাউর রশিদ (সাগর) এবং জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। 

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝