রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ফি-চার্জ আদায়ে বিকেএমইএ’র সাথে সোনালী ব্যাংকের চুক্তি
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৭:৪১ পিএম   (ভিজিট : ১২০)
X

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন (বিকেএমইএ) এর মেশিনারি রিলিজ সার্টিফিকেট, ফায়ার সরঞ্জামাদি আমদানি সার্টিফিকেট, ফ্রি অব কস্ট (এফওসি) ফি, সার্টিফিকেট অব অরিজন ফিসহ বিভিন্ন সেবার ফি-চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং বিকেএমইএ’র মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। 

আজ সোমবার (২ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে চুক্তি শেষে পরষ্পর চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান ও বিকেএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ। 
সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস ও বিকেএমইএ’র পক্ষে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ চুক্তিতে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ ও বিকেএমইএ’র ঊধ্বতন কর্মকর্তারাসহ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝