রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমান বন্দরের নাম শহীদ জিয়া করার দাবি ,গাজীপুর বিএনপি নেতা রনির
মির্জা নাদিম , টঙ্গী প্রতিনিধ্যঃ
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ১০:১৭ পিএম  আপডেট: ০১.০৬.২০২৫ ১০:২২ পিএম  (ভিজিট : ২৬৮)
X

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরের নাম পরিবর্তন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।  

আজ রোববার (০১ জুন) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গ সংগঠন কতৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই দাবি জানান।  এ সময় তিনি বলেন, "আমাদের দুটি দাবি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে এবং বিমানবন্দরের নাম শহীদ জিয়ার নামে ফিরিয়ে দিতে হবে।"

তিনি আরও বলেন, “গত ৯ মাসে কোনো রাজনৈতিক সংস্কার হয়নি। ৪৫ বছর আগে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৭ দফা এবং তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। এখন সংস্কারের কথা বলে ২/১টি দল নির্বাচন পেছাতে চাইছে, যারা জনগণের রায় নিয়ে ভীত।”

সরকারের দুর্নীতির প্রসঙ্গ তুলে এম মঞ্জুরুল করিম রনি বলেন, “সরকারের উপদেষ্টারা দুর্নীতিতে জড়িত। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যক্তিগত সহকারীর দুর্নীতির দৃষ্টান্তই যথেষ্ট। একটি পিয়নও গত ১৬ বছরে কয়েকশ কোটি টাকার মালিক হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের নেতা নির্দেশ দিয়েছেন নির্বাচনের প্রস্তুতি নিতে। ইনশাআল্লাহ, আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে ডিসেম্বরে নির্বাচনে অংশ নেব। এখনো সময় আছে, একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণের হাতে তুলে দিন। জনগণ জানে কারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল।”

রনি বলেন, “বিএনপি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। আমরা জনগণের ওপর আস্থা রাখি, জনগণও আমাদের ওপর আস্থা রাখে। সে জন্যই আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।”

টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ওই আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। সভায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝