রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ৬:৩৩ পিএম   (ভিজিট : ১০৩)
X

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে ঘূর্ণিঝড় রিমালে কলাপাড়া উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টেউটিন বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। 

গত শরিবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ মিলনায়তনে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ২৪০ জন প্রত্যেককে দুই বান করে এ ঢেউটিন বিতরণ করা হয়। 

এ সময় জালাল উদ্দিন কলেজের প্রভাষক ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক এর পরিচালক  ইঞ্জিনিয়ার মো: তৌহিদুর রহমান (সিআইপি) উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আলামীন, শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক মো: মশিউর রহমান চমক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. তানজিবা রহমান, জুম ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এন্ড ট্রেনিং সেন্টার এর চেয়ারম্যান মোহাম্মদ আহসানুল কবির ভূঁইয়া এবং সিনিয়র সাংবাদিক বদরুল আলম নাবিল উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, শাহজালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এফএভিপি মোহাম্মদ তরিকুল ইসলাম হিরন এবং পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট বিভাগের এফইও এস এম কবির হোসেন-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝