বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংককে ‘লেটার অব এপ্রিসিয়েশন’ প্রদান করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ৬:৩২ পিএম   (ভিজিট : ১৪৮)
X

আর্থিক অন্তর্ভূক্তিমূলক বিষয়ক আন্তর্জাতিক কর্মসূচিতে সেরা অংশগ্রহণকারীর স্বীকৃতি হিসেবে এনআরবিসি ব্যাংককে ‘লেটার অব এপ্রিসিয়েশন’ প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। 

আজ রোববার   (১ জুন) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানের নিকট থেকে স্বীকৃতিপত্রটি  গ্রহণ করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো: তৌহিদুল আলম খান। 

এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংক-অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের (আফি) যৌথ শিখন কর্মসূচির আওতায় অভিজ্ঞতা বিনিময় ও পণ্য প্রদর্শনীতে অংশগ্রহণকারী ১০ ব্যাংককে এই স্বীকৃতি প্রদান করে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ।  

অনুষ্ঠানে ডেপুটি গভর্নর  ড. মো. হাবিবুর রহমান বলেন, আর্থিক অন্তর্ভূক্তিমূলক কর্মকাণ্ড অর্থনীতির শক্তি হিসেবে কাজ করে। প্রান্তিক পর্যায়ের মানুষদের কাছে ব্যাংকগুলো সেবা পৌছানোর মাধ্যমে মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে, ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে এবং মানুষের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখে। এসব কর্মকাণ্ড সমাজে আয় বৈষম্য দূর করত সহায়তা করে। আর্থিক অন্তর্ভূক্তিমূলক  কর্মকাণ্ডে অগ্রগামী ১০ ব্যাংককে স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত। এসব ব্যাংকগুলোর কর্মকাণ্ড আন্তর্জাতিক পরিমণ্ডলের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। 

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনর পরিচালক এবং সিইও ড. মো.তৌহিদুল আলম খান বলেন, গ্রামের অসহায়, দুস্থ ও প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে ব্যাংকিং সেবার আওতায় আনতে ১০/৫০/১০০ টাকার বিনিময়ে অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হয়েছে। তাদের কর্মসংস্থানের জন্য সহজশর্ত বিনাজামানতে ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে। অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এধনরনের স্বীকৃতি আমাদের কর্মকাণ্ডকে আরও বেগবান করতে অনুপ্রাণিত করবে। 

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝