রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় ট্রলারডুবি, বহু হতাহতের শঙ্কা
হাতিয়া প্রতিনিধি,
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৯৪)
X

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৯ জন নিখোঁজ রয়েছেন।শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে।

জানা গেছে, জাহাঙ্গীর মাঝির ট্রলারটি ৩৯ জন যাত্রী নিয়ে সকালে ভাসান চর থেকে ছেড়ে আসে। এটি হাতিয়ার চানন্দি ইউনিয়নের করিম বাজার ঘাটে আসছিল। ট্রলারে রোহিঙ্গা, আনসার বাহিনীর সদস্য ও পুলিশের লোক ছিল।

হাতিয়া নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা আরটিভি নিউজকে বলেন, উদ্ধার অভিযান চলছে। অনেকে উদ্ধার হয়েছে। তবে কেউ নিখোঁজ আছে কি না তিনি তা নিশ্চিত করতে পারেননি। বৈরী আবহাওয়া ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান তিনি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝