রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সালথায় অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ৪ জনকে জরিমানা
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৭:১৮ পিএম   (ভিজিট : ২৪২)
X

দেশীয় মাছ রক্ষার্থে ফরিদপুরের সালথায় অবৈধ কারেন্ট জাল ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর)  দুপুরে সালথা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী। এসময় চারজন জাল ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। 

ফরিদপুরের উপজেলা মৎস্য অফিসার শাহ মোঃ শাহারিয়ার জামান সাবু জানান, উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বৃহস্পতিবার ( ২৬  সেপ্টেম্বর)  সালথা সদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আনুমানিক ৬০ হাজার টাকা মুল্যের  অবৈধ কারেন্ট জালসহ চারজনকে আটক করা হয়। আটককৃত প্রত্যেককে এক হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারেন্ট জালগুলো উপজেলা চত্ত্বরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আ. দৈ. /কাশেম/ রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝