রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী
গাইবান্ধায় উদাখালী ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৮:৫৩ পিএম  আপডেট: ৩০.০৫.২০২৫ ৯:৩০ পিএম  (ভিজিট : ২৬১)
X

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (৩০ মে) আলোচনা সভা ও দোয়া মাহফিলের আযোজন করে গাইবান্ধা ফুলছড়ি উপজেলা সদর উদাখালী ইউনিয়ন বিএনপি । 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জনাব মো: ফারুক আলম সরকার। 

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও সাঘাটা-ফুলছড়ি (গাইবান্ধা-৫) মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ কামরুজ্জামান সাঈদী সোহাগ।

তিনি বলেন- ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে মানুষের মাঝে মিশে যেতে চাই’। 
দুর্যোগপূর্ণ প্রতিকুল পরিবেশের মাঝে এতো সুন্দর আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করার জন্য স্থানীয় বিএনপির সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান। সেই সাথে শহীদ জিয়ার আদর্শ বুকে লালন করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল নেতাকর্মীকে উদাত্ত আহ্বান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক,জনাব মোঃ আব্দুস সালাম সরকার। গাইবান্ধা জেলা বিএনপির সদস্য- নাজমুল ইসলাম নয়ন। ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান। উদাখালী ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ এনামুল হক।

আলোচনা সভা ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন উদাখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান।   

এসময় কালির বাজার দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝