সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে তা’মীরুল মিল্লাত মাদ্রাসার সামনে ফুটওভার ব্রিজ নেই, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থী-পথচারীরা
মির্জা নাদিম, টঙ্গী গাজীপুর থেকে
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৬:৫৩ পিএম  আপডেট: ২৮.০৫.২০২৫ ৭:১২ পিএম  (ভিজিট : ১৪৮)
X

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা ২৭ এলাকায় অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা দেশের অন্যতম খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে প্রায় ১২ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতিদিন হাজারো শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে এই ব্যস্ত মহাসড়ক পার হয়ে মাদ্রাসায় যাতায়াত করছে। এত বড় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এখনো কোনো ফুটওভার ব্রিজ না থাকা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। 

মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী হাসিবুল ইসলাম জানায়, “প্রতিদিন রাস্তা পার হতে খুব ভয় লাগে। অনেকবার একদম গা ঘেঁষে দ্রুতগতির গাড়ি চলে গেছে। একবার এক বন্ধুকে ধাক্কা দিয়েছিল, ভাগ্য ভালো ছিল বলে বড় কিছু হয়নি।” আরেক শিক্ষার্থী ফিরোজ মাহমুদ বলেন, “সকালে আর বিকেলে যখন ছুটি হয়, তখন রাস্তা পার হওয়া সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। কখন যে গাড়ি এসে পড়ে, বোঝাই যায় না।” 

শুধু শিক্ষার্থী নয়, অভিভাবকরাও এই পরিস্থিতিতে চরম উদ্বিগ্ন। শিক্ষার্থী শাহরিয়ার মায়ের ভাষ্য, “প্রতিদিন মনে ভয় নিয়ে ছেলেকে মাদ্রাসায় পাঠাই। মনে হয়, না জানি কবে কোন দুর্ঘটনা ঘটে যায়। সরকার কেন এখানে একটা ফুটওভার ব্রিজ দিচ্ছে না, সেটা ভাবতেই কষ্ট হয়।”জানাগেছে, ইতিপূর্বে রাস্তা পারাপারে সময় একাধিক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। 

মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান বলেন, “আমরা বহুবার লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে অনুরোধ জানিয়েছি। এত শিক্ষার্থী নিয়ে আমাদের প্রতিদিন দুশ্চিন্তায় থাকতে হয়। ইতোমধ্যে কয়েকটি দুঃখজনক দুর্ঘটনাও ঘটেছে। আমরা চাই, অবিলম্বে একটি নিরাপদ ও মানসম্পন্ন ফুটওভার ব্রিজ এখানে স্থাপন করা হোক।”

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক। এই সড়কের এমন একটি গুরুত্বপূর্ণ অংশে হাজারো শিক্ষার্থীর নিরাপত্তা উপেক্ষিত থাকা নিতান্তই দুঃখজনক। সংশ্লিষ্ট দপ্তর বিশেষ করে সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের কাছে এলাকাবাসীর জোর দাবি—অবিলম্বে তা’মীরুল মিল্লাত মাদ্রাসার সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হোক।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝