রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মুন্সীগঞ্জে আইএফআইসি ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৮:৪৪ পিএম   (ভিজিট : ১১৭)
X

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ‘সমন্বিত উন্নয়ন ও অর্থায়ন’ প্রতিপাদ্যে মুন্সীগঞ্জ জেলায় ক্লাস্টার অর্থায়ন ২০২৫ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। সম্প্রতি মুন্সীগঞ্জ সদরের একটি কনভেনশন সেন্টারে ৩২টি সরকারি ও বেসরকারি ব্যাংকের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী হুমায়ুন রশীদ, বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক জান্নাতুল ফেরদৌস তানিয়া ও সহকারী পরিচালক মোহাম্মদ গোলাম রাব্বানী।


এ সময় মো. রফিকুল ইসলাম বলেন ‘ক্লাস্টার ফাইন্যান্স দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (CMSME) খাতের জন্য একটি বড় পরিবর্তনের বার্তা বহন করে।’

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন আইএফআইসি ব্যাংকের হেড অব রিটেইল এন্ড এসএমই ফেরদৌসী বেগম।

কর্মশালায় সরকারি-বেসরকারি ৩২টি ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় লীড ব্যাংক হিসেবে আইএফআইসি এই কর্মশালার আয়োজন করে।

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝