সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনসাফ বারাকাহ হাসপাতালে হেমাটোলজি ও ব্লাড ক্যান্সার সেন্টার চালু হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৭:৩০ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৫ ৭:৩৬ পিএম  (ভিজিট : ১৮৯)
X

ব্লাড ক্যান্সার ও রক্তরোগ বিষয়ক সেবা দিতে আজ মঙ্গলবার (২৭ মে) মগবাজারের ইনসাফ বারাকাহ হাসপাতালে চালু হয়েছে হেমাটোলজি ও ব্লাড ক্যান্সার সেন্টার। ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার লক্ষো ইনসাফ বারাকাহ হাসপাতাল সহানুভূতির সাথে রোগীদের পাশে থাকার অঙ্গীকারের অংশ হিসেবে এ সেন্টারটির যাত্রা শুরু করে।

 ব্লাড ক্যান্সার ও রক্তরোগ সম্পর্কিত রোগীরা সাশ্রয়ী মূল্যে এখান থেকে প্রায় সব ধরনের সেবা পাবেন। প্রধান অতিথি হিসেবে এ সেন্টারটির উদ্বোধন করেন ইনসাফ বারাকাহ হাসপাতালের এক্সিকিউটিভকমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম। 

আগামীকাল বুধবার (২৮ মে) বিশ্ব ব্লাড ক্যান্সার দিবসকে সামনে রেখে চিকিৎসক, বিশিষ্টজন ও সাংবাদিকদের নিয়ে একটি মত বিনিময় সভারও আয়োজন করা হয়। ইনসাফ বারাকাহ হাসপাতালের কনসালটেন্ট রক্তরোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা সৈয়দ আফজালুল করিম। 

আরো উপস্থিত জাতীয় ক্যান্সার হাসপাতালের গাইনি ক্যান্সার বিভাগের প্রধান প্রফেসর ডা বেগম রোকেয়া আনোয়ার, রক্তরোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ ডা. ফেরদৌসী বেগম, ডা আরিফ উর রহমান, ডা. রিফাত জিয়া হোসেন, ডা তাসনিম হোসাইন এবং হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো আলতাফ হোসেন প্রমুখ।
 
প্রধান অতিথি অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম বলেন, শুরুতে শনাক্ত হলে ব্লাড ক্যান্সার থেকেও আরোগ্য লাভ করা যায়। শিশুদের ব্লাড ক্যান্দার (এএলএল) ৮০ শতাংশ পর্যন্ত আরোগ্য লাভ করে, প্রয়োজন যথাযথ চিকিৎসা ও সেবা। বাংলাদেশে ক্রমাগতভাবে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে, প্রতি লাখে ১১৪ জন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। ২০৫০ সালের মধ্যে এখনকার চেয়ে দ্বিগুণ মানুষ ক্যান্সারে আক্রান্ত হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। 

ক্যান্সারকে ধামাতে এখন থেকে সবাইকে সচেতন হতে হবে। রোগ নির্ণয় করতে হবে। শুরুতে ধরা পড়লে ক্যান্সার এর চিকিৎসা সম্ভব। ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ইনসাফ বারাকাহ হাসপাতালে দেশের বিশিষ্ট রক্তরোগ বিশেষজ্ঞরা (হেমাটোলজিস্ট। চিকিৎসা ও পরামর্শ দেবেন। একই সাথে এই হাসপাতালে রক্ত রোগ সম্পর্কিত নানা পরীক্ষা। নিরীক্ষার ব্যবস্থাও রয়েছে।

 উল্লেখ্য, মুনাফা নয়, সেবাই প্রথম এই শ্লোগানকে প্রাধান্য দিয়ে ইনসাফ বারাকাহ হাসপাতাল প্রতিষ্ঠিত। এই লক্ষ্যে ধরনের পরীক্ষা-নিরীক্ষায় এখানে ২৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা রয়েছে। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝