ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু ও হাসপাতালে ভর্তি ১,৫৭১
নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে। এর মধ্যে শুধু আগস্টেই মারা গেছেন ৪৩ জন। সেপ্টেম্বরে প্রথম সাত দিনেই মৃত্যু হয়েছে ৩৩ জনের।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৪৭৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৪১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ হাজার ১২৭ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৭৩৮ জন। এছাড়া চট্টগ্রামে ১৭৭, খুলনায় ২৪২, বরিশালে ১৪২, রাজশাহীতে ১১৬ এবং ময়মনসিংহে ৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আ.দৈ/আরএস




















