রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪২ পিএম  আপডেট: ১২.০৯.২০২৬ ১২:৪৪ পিএম  (ভিজিট : ২৩)
X

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের  জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । আজ শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন ঘোষণার পর প্রধানমন্ত্রী ডিএনসিসির স্থাপিত স্টল  পরিদর্শন করেন ।

এ সময় প্রধানমন্ত্রীকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকতা ব্রিগেডিয়ার  জেনারেল মোঃ ইমরুল কায়েস ডেঙ্গু প্রতিরোধ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদক্ষেপ ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যকরী উপকরণ সম্পর্কে অবগত করেন।

এদিকে, আজ  থেকে ২৪ টি দলের ভাগ হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫০০ সদস্যের সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধে ১০ টি অঞ্চলের ৫৪ টি ওয়ার্ডের  এলাকাসমূহের বাড়ি বাড়ি পরিদর্শন, সোর্স রিডাকশন ও জনসচেতনমূলক কার্যক্রম শুরু হয়েছে। 

প্রধানমন্ত্রীর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধনের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই কার্যক্রম শুরু  হয়েছে ।

 এছাড়া জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে  বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে।

এই কার্যক্রমের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন অঞ্চল-৫, বিশেষ করে সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে বিশেষ সোর্স রিডাকশন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং লার্ভানিধন কার্যক্রম চলছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ১০টি অঞ্চলের ৫৪ টি ওয়ার্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে  বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে।

এই কার্যক্রমের আওতায় বিশেষভাবে চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থান, এডিসের সম্ভাব্য প্রজননস্থল এবং পূর্বে শনাক্ত হটস্পটসমূহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

উল্লেখ্য,এই কার্যক্রমে শুধুমাত্র মশক নিধন নয়, বরং এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণ, উৎস ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং প্রয়োজনে যথাযথ লার্ভিসাইড প্রয়োগের মাধ্যমে সোর্স রিডাকশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া  হচ্ছে।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝