রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা- মেয়ে আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৬ পিএম   (ভিজিট : ১৭০)
X

সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে অভিনব কায়দায় সবজির বস্তার ভিতরে লুকানো অবস্থায় ৩ হাজার ৩৮০ পিচ (৩,৩৮০) নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও মেয়েকে আটক করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে সদর থানার রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।

 আটককৃত আসামিরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত মোবার খা’র ছেলে আকবর আলী (৬৩) ও উভয় জেলা ও থানার খামার তাহেরপুর গ্রামের সামু মিয়ার স্ত্রী শামীমা আক্তার (৩১)। বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

তিনি জানান, আসামিরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের সামনে অস্থায়ী একটি চেকপোষ্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আ. দৈ. /কাশেম/ আশরাফ


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝