রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ
আগৈলঝাড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৬:৪৩ পিএম   (ভিজিট : ২১৮)
X

আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পদ পাওয়ার পরই চাঁদাবাজিতে বেপরোয়া হয়ে উঠেছেন রাতুল ইসলাম শাহেদ। তিনি প্রতিনিয়ত লাখ লাখ টাকা কামিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে খোদ দলের মধ্য থেকেই। মামলা বানিজ্যেও তিনি এলাকায় ত্রাস সৃষ্টি করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগিরা। 

অভিযোগ পাওয়া যায়, বৃহস্পতিবার ১৮ এপ্রিল একটি বালুর কাজের সাইড থেকে ১ লক্ষ ১৩ হাজার টাকা জোরপূর্বক নিয়ে আসেন রাতুল ইসলাম শাহেদ ও তার সহযোগী এসেন্ট রায়। পরে বালুর কাজের ঠিকাদার আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য মাইনুল ও বাগধা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পিন্টু হাওলাদার ঘটনাস্থলে পৌছে রাতুলের চাঁদাবাজির ঘটনা জানতে পারেন। 

আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য মাইনুল বারবার ফোন করেও আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের সাথে যোগাযোগ কররে ব্যর্থ হন। এক পর্যায়ে শাহেদ ফোন রিসিভ করে বলেন, তুই এই কাজের সাথে জড়িত নয়। এই কথা বলে শাহেদ ফোন বন্ধ করে রাখে। এছাড়াও অটোচালক ও দোকানদারদের কাছ থেকেও নিয়মিত চাঁদা আদায় করেন শাহেদ। মানিক আকন নামের এক অটো চালক শাহেদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, রমজান মাসে থানার সামনে নিয়ে আমাকে শাহেদ বলে, তুই ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনি নয়াবাতের গাড়ি চালাস। 

এখানে ছাত্রলীগের গাড়ি চলবে না। এই কথা বলে আমার কাছ থেকে ২৭ হাজার টাকা নিয়ে যায় শাহেদ। পরে শাহেদের পা ধরে কান্নাকাটি করি। একপর্যায়ে আমাকে ২ হাজার টাকা ফেরত দিয়ে বাকি ২৫ হাজার টাকা নিয়ে যায় শাহেদ। এক পর্যায়ে বিষয় জানাজানি হলে বিষয়টা ধামাচাপা দিতে মানিক আকনকে ভয়ভীতি দেখায় শাহেদ। মানিক বলেন, আমরা সাধারণ মানুষ, কাজ করে সংসার চালাই। এই টাকা সে কোন অধিকারে নেয়, আমি এর বিচার চাই। 

১৭ এপ্রিল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাসান হাওলাদারের ভেকুর কাজ বন্ধ করে পার ঘন্টা এক শত টাকার বিনিময়ে কাজের অনুমতি দেয়। টাকা নেশায় এখন শাহেদ বেছে নিয়েছে মামলা বাণিজ্যের পথ। সাধারণ মানুষকে জিম্মি করে আওয়ামী লীগ সাজিয়ে মামলা দেয় আবার তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে মামলা থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থাও করে দিচ্ছে। বাগধা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব লিটু হাওলাদার বলেন,

 রাজুল ইসলাম শাহেদের বিরুদ্ধে প্রতিদিন নতুন নতুন অভিযোগ আসছে। এতে দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এখনই তার বিরুদ্ধে ব্যবস্থ না নিলে সে আরও বেপরোয়া হয়ে উঠবে। অভিযোগের বিষয়ে জানতে শাহেদকে বারবার  ফোন করেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝