বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বিডার সঙ্গে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৬:৩৯ পিএম   (ভিজিট : ১৭৩)
X

দেশে নতুন ব্যবসা শুরু করতে বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিসের আওতায় একক আবেদনে ও একক ফি পরিশোধে প্রয়োজনীয় পাঁচটি সেবা দিতে সোনালী ব্যাংক পিএলসিসহ ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

 বিডার অনলাইন পোর্টালের মাধ্যমে প্রদানকৃত পাঁচটি সেবার অন্যতম ব্যাংক হিসাব খুলতে প্রতিষ্ঠানটি সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। 

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিডার প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। 

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস। বিডার মাধ্যমে একক আবেদনে দেয়া সেবাগুলো হলো নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট ও ব্যাংক হিসাব খোলা।

র/আ



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝