রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাদারীপুরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১০:১২ পিএম  আপডেট: ২২.০৫.২০২৫ ১০:৩০ পিএম  (ভিজিট : ২১০)
X

মাদারীপুর জেলার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে অনিয়মসহ নানবিধ অভিযোগের প্রেক্ষিতে  অভিযান চালিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

 প্রাপ্ত অভিযোগ আমলে নিয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়,মাদারীপুর থেকে আজ  বৃহস্পতিবার (২২ মে) এনফোর্সমেন্ট  টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। 

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক তানজির আহমেদ।  তিনি আরো  জানান, দুদকের অভিযানকালে সেবাগ্রহীতাদের বক্তব্য গ্রহণ, রোগীদের ওয়ার্ড পরিদর্শন ও জিজ্ঞাসাবাদ এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।  

অভিযানকালে দেখা যায়, সকালের নাস্তায় ডিম, কলা ও রুটি দেয়ার কথা থাকলেও কেবল ডিম ও রুটি দেয়া হয় এবং দুপুর ও রাতের খাবারে চিকন চালের ভাত দেয়ার কথা থাকলেও মোটা চালের ভাত দেয়া হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করার জন্য পরামর্শ প্রদান করা হয়।  

নানাবিধ অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট টিম কর্তৃক অভিযোগ সংশ্লিষ্ট প্রধান সহকারী, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং হাওলাদার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

বিধিবহির্ভূতভাবে সরকার নির্ধারিত OTC Drug List -এর বাইরে ওষুধ প্রেসক্রাইব করার বিষয়টি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রাথমিকভাবে টিমের কাছে স্বীকার করেন।  এছাড়াও, টিম প্রাথমিকভাবে সেবা প্রদান সংক্রান্ত বেশ কিছু অনিয়মের প্রমাণ পায়। অভিযানকালে সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝