রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের শাখার উদ্বোধন
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৫:৪৭ পিএম   (ভিজিট : ১৮৩)
X

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ উপজেলায় কর্মসংস্থান ব্যাংকের ২৭৯তম ও ২৮০তম শাখার শুভ উদ্বোধন আজ বৃহস্পতিবার (২২ মে) অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা দু’টির উদ্বোধন করেন।

কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-র জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ের নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম, ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো: মশিউর রহমান, শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক মনোজ রায়, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো: মুখলেছুর রহমান, গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান ও স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ। 

উল্লেখ্য গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ শাখার উদ্যোক্তাদের নিকট ঋণের চেক হস্তান্তরের মাধ্যমে শাখা দু’টির কার্যক্রম শুরু হয়।

র/আ



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝