রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইএফআইসি ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৫:৪২ পিএম   (ভিজিট : ১২৬)
X

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে দক্ষ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে ‘ট্রেইনিং ফর ট্রেইনারস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে দিনব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

 আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার উপস্থিতিতে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ’র পরিচালক মুহাম্মদ আনিছুর রহমান। 

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) ইকবাল পারভেজ চৌধুরী ও ডেপুটি ক্যামেলকো এবিএম মহসীন কামাল মোল্লা। 

বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক মো. মাহবুবুর রহমান, মো. আনোয়ারুল হক, আ.ন.ম. কলিম উদ্দিন হাসান তুষার, উপপরিচালক ইমরান শাহ ওমর চৌধুরী এবং সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৫৮ জন কর্মীকে প্রশিক্ষণ প্রদান করেন। 
এ সময় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিদ্যমান আইন, বিধিমালা এবং বিএফআইইউ কর্তৃক জারিকৃত সার্কুলার ও নির্দেশিকা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। 

র/আ



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝