রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রূপালী ব্যাংকের উদ্যোগে মুগদা হাসপাতালে সুপেয় পানি
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৪:৪২ পিএম   (ভিজিট : ১১৬)
X

গত (১৯ মে) রূপালী ব্যাংক পিএলসি’র মুগদা শাখার উদ্যোগে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। 
মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আগত রোগী, দর্শনার্থী ও তাদের আত্মীয় স্বজনরা যেন বিনামূল্যে সুপেয় পানি পান করতে পারে সেজন্য ব্যাংকের পক্ষে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর ডা. মো. মেজবাহুর রহমান এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এর উদ্বোধন করেন। 

এ সময় ব্যাংকের জিএম তানভীর হাসনাঈন মইন, ডিজিএম মাসুদুল হাসান ও কাউসার মোস্তাফিজ এবং  মুগদা শাখার সহকারী মহাব্যবস্থাপক খন্দকার শামসুল হক ইভান উপস্থিত ছিলেন।

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝